শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এসি নিয়ন্ত্রিত ৪তলা বিলাস বহুল বিল্ডিংয়ে নারীদের নিয়ে আমোদ ফূর্তির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৬৭৬ Time View

অনুসন্ধানী রিপোর্ট : কুমিল্লা নগরীর মাদক ব্যবসার অন্যতম মাদক ব্যবসায়ী দক্ষিণ চর্থা (থিরাপুকুর পাড়) ভেন্ডার গলির খোকন মিয়া (৫২)। বছর তিন এক আগে তাহার মাটির ঘড় ছাড়া কোন কিছুই ছিল না। খোকন মিয়ার পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলায় শৈশব কাল কাটালেও কুমিল্লা শহরের চর্থার এসে প্রথমে রিক্সা ও পরে মাইক্রো গাড়ির চালক হিসেবে জীবিকা নির্বাহ করতো।

বেশ কয়েক বছর মাইক্রো চালানোর পর খোকন মিয়া (৫২) কুমিল্লা’র বিভিন্ন থানা পুলিশের এ,এসআই ও এসআইদের সাথে সু-সর্ম্পক গড়ে তোলে পুলিশের সোর্স হিসেবে পরিচিত লাভ করেন। যার ফলে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার মানুষ খোকনকে মাদক ব্যবসায়ী ও পুলিশের সোর্স হিসেবে চিনে।

এলাকাবাসীর তথ্য মতে জানা যায়- বিগত ০৩/০৯/২০১২ইং কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের কর্তৃক ৯৯৯৯ বোতল ফেন্সিডিলসহ খোকন মিয়াকে হাতে নাতে ধরে ফেললেও সু-কৌশলে মাদক বিক্রেতা খোকন মিয়া (৫২) পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে যায়।

তৎকালীন মাদক বিক্রেতা খোকন মিয়া কিছু দিন কারাভোগ করার পর কয়েকদিন ভালো ভাবে দিন কাটলেও পরবর্তী দিন হতে অধ্যবধি পর্যন্ত মাদক বিক্রেতার অন্যতম গডফাদার হিসেবে কুমিল্লা নগরীর মানুষের কাছে পরিচিতি লাভ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- মাদক ব্যবসায়ী খোকন মিয়া (৫২) গত ০৮/০৫/২০২০ইং তারিখে স্থানীয় এক ব্যক্তির বাসায় ১০,০০০ (দশ হাজার) পিছ ইয়াবা নিয়ে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক ঔ ব্যক্তির ঘরে মাদক রাখতে নিষেধ করলেও খোকন হুমকি দিয়া বলে এগুলো পুলিশের ইয়াবা। গননা শেষ করে রাতেই পার্টির বাসায় পৌছে দিবো। পরে ইয়াবা গননা শেষে মোবাইল ফোনে বলতে ওই লোক শোনে স্যার এখানে ১০ হাজার পিচ ইয়াবা আছে।

মাদক বিক্রেতার কথোপকথন কৌশলে উক্ত ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারন করে। যার নুন আনতে পান্তা ফুড়াতো সেই পুলিশের সোর্স মাদক বিক্রেতা খোকন এখন নিজে জমি ক্রয়ে করে এসি নিয়ন্ত্রিত ৪তলা বিলাস বহুল বিল্ডিং নির্মান করে নারীদের নিয়ে আমোদ ফূর্তিও করার অভিযোগ পাওয়া গেছে। বিলাস বহুল বাড়ি ছাড়াও মাদক বিক্রেতা খোকনের রয়েছে বিভিন্ন রংয়ের প্রাইভেটকার। পুলিশের সোর্সের কাজের ফাঁকে বিভিন্ন সময় ভিআইপিদের ইয়াবা পাঁচার করে খোকনের গাড়ি দিয়ে।

কুমিল্লা নগরীরর থিরাপুকুর পাড় এলাকাবাসীর দাবি স্থানীয় প্রশাসন মাদক বিক্রেতা খোকনের বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন করিলে বন্ধ হবে মাদক বিক্রেতা খোকনের মাদক ব্যবসা। রক্ষা পাবে কুমিল্লা নগরীর মাদকসেবীদের প্রাণ। জানা যায় যে, মাদক ব্যবসায়ী খোকন একাধিক গোপন নাম্বার হতে মাদক ব্যবসার কার্যক্রম পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin