বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সঙ্গীত আমার স্বপ্ন,সঙ্গীত আমার সাধনা – সিয়াম আহমেদ হরিপুরে পুষ্টিবিষয়ক সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

হরিপুরে পুষ্টিবিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: – জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ, ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা প্রতিরোধ এবং সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি কৃষকদের পুষ্টিসমৃদ্ধ জিংক ধান চাষে উৎসাহিত করা হয়।

​বৃহস্পতিবার হরিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম।

​এ সময় আরও উপস্থিত ছিলেন আরডি আরএস বাংলাদেশ কৃষিবিদ ডা. এ কে এম সালাউদ্দীন, হারভেস্টপ্লাস বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, আরডিআরএস বাংলাদেশ কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীসহ, ওয়াল্ড ভিশন এর রুমা বেগম,স্কুল এর শিক্ষক,কৃষক কৃষাণী,সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণের কোনো বিকল্প নেই। জিংক ও আয়োডিনের ঘাটতি শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। অন্যদিকে ভিটামিন ‘এ’-এর ঘাটতির কারণে রাতকানা হওয়ার ঝুঁকি রয়েছে।

​বক্তারা আরও বলেন, পুষ্টির ঘাটতি মোকাবিলায় সচেতনতার পাশাপাশি কৃষিতে পুষ্টিসমৃদ্ধ ফসলের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য কৃষকদের জিংকসমৃদ্ধ ধান চাষে উৎসাহিত করা হয়। জিংক ধান উৎপাদন ও খাদ্যতালিকায় তা অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করা সম্ভব।

​সভা শেষে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, জিংক ও আয়োডিনের ঘাটতি পূরণ এবং পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের চাষ সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin