শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আহত সাংবাদিকের পাশে নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View

স্টাফ রিপোর্টার : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিদের পরিকল্পিত হামলায় গুরুতর আহত সাংবাদিক গোলাম কিবরিয়ার শয্যাপাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (৬ জুলাই) বিকেলে সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আলমগীর হোসেন বাচ্চু আহত সাংবাদিকের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর, মামলার অগ্রগতি এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম কিবরিয়ার ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত সাংবাদিক ও তার পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় আইনি সহায়তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ সবসময় নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin