শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বগুড়ায় মব সৃষ্টি করে সাংবাদিকের ওপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি সজিবুল আলম সজীবকে একজন ঠিকাদার তার বাহিনী নিয়ে সংঘবদ্ধ মব সৃষ্টি করে মারধর করেছে। পরবর্তীতে উল্টো তার বিরুদ্ধেই চাঁদাবাজি ও মাথা ফাটানোর অভিযোগ এনে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

একজন কর্মরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা এবং পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়, যা আইনের শাসনের পরিপন্থী বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মনে করছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সারাদেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধ করতে অবিলম্বে সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করছে সারাদেশের সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin