শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্নান চেয়ারম্যান তিন পতিতা ও মদসহ ফুর্তি করার সময় আটক, মুচলেকা দিয়ে মুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৭৬ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানার মেহেরচন্ডি রাবি চারুকলার উত্তর পাসে নওগাঁ জেলার আত্রাই থানার ৫ নং বিশা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা ওই এলাকায় তার নিজ বাড়িতে রাতে তিনটি নারী ও মদ খেয়ে ফুর্তি করার সময় রাতে বাড়ি থেকে হাতে নাতে গ্রেপ্তারের পরে এক লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে আরএমপি চন্দ্রীমা থানায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে তিনটি নারী ও দুইটি মদের বোতলসহ তাকে আটক করে আরএমপি চন্দ্রীমা থানা পুলিশ। এসময় স্থানীয় একাধিক মানুষের সামনে তাকে নারীসহ আটক করে নিয়ে যায় থানা পুলিশ বলে, জানিয়েছেন উপস্থিতিত জনতা।

স্থানীয়রা বলেন, নওগাঁ জেলার আত্রাই থানার ৫ নং বিশা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বেশ কিছু দিন আগে রাজশাহী চন্দ্রীমা থানা মেহেরচন্ডি এলাকায় নতুন একটি বিলাস বহুল বাড়ি করেন।আব্দুল মান্নান চেয়ারম্যানের রাবি চারুকলা উত্তর পাসে মেহেরচন্ডি ওই বাড়িতে তিনটি নারী নিয়ে ফুর্তি করছিলো রাতে। বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে চন্দ্রীমা থানা পুলিশ’কে খবর দিলে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে থানা পুলিশের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়।

এসময় আব্দুল মান্নান চেয়ারম্যানের সাথে থাকা তিনটি যুবতী নারী ও ২টি বিদেশী মদের বোতলসহ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে থানা পুলিশ নিয়ে যায় পুলিশ। ওই বাড়ীতে পুলিশ অভিযান পরিচালনা করার সময় ও তাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় এলাকার একাধিক উৎসুক জনতা উপস্থিত ছিলো।

জানাযায়, পপরবর্তীতে শুক্রবার দুপুরে থানা পুলিশ’ কে এক লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ও লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পায় মান্নান। এর আগেও মাঝে মাঝে ওই বাড়িতে নারী ও মদ নিয়ে ফুর্তি করতেন চেয়ারম্যান বলেন প্রতিবেশীরা।

নাম প্রকাশ না করা শর্তে আত্রাই বিশা ইউপির একাধিক আওয়ামীলীগ নেতারা আভিযোগ করে সাংবাদিকদের বলেন, আব্দুল মান্নানের বিরুদ্ধে দুদকে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ দুদকের চেয়ারম্যান বরাবর প্রদান করেও কোন লাভ হয়নি। তার বিরুদ্ধে ভিক্ষুকের সরকারি চাল আত্নসাত, টেন্ডারবাজি, চাঁদাবাজি, নদী, নালা, খাল বিলসহ সরকারি সম্পদ দখল করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তার অত্যাচার ও দুর্নীতিতে অতিষ্ঠ এলাকাবাসী।

আরও বলেন, অনিয়ম ও দুর্নীতি করে কোটি কোটি টাকার পাহাড় গড়েছে মান্নান। এলাকার অর্থ আত্নসাত করে কিছু দিন আগে রাজশাহী নগরীর চন্দ্রীমা থানা মেহেরচন্ডি এলাকায় কোটি টাকা দিয়ে সম্পদ করেছেন। গত বৃহস্পতিবার রাতে সেই বাড়িতে তিনটি নারী ও মাদসহ পুলিশের হাতে আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে এ নিয়ে নানা কল্পনা ও আলোচনা হচ্ছে তাকে নিয়ে।

এ বিষয় আব্দুল মান্নান চেয়ারম্যানের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, তেমন কিছু না। একটু ভুল বুঝা বুঝি হয়েছিল। তবে তিনটি নারী ও মদসহ পুলিশের হাতে আটক হওয়ার বিষয় জানতে চাইলে তিনি কৌশলে অস্বীকার করেন।

আরএমপি চন্দ্রীমা থানার ওসি মুনিরুজ্জামান মুনির বলেন, চেয়ারম্যান মান্নান মাঝে মাঝে ওই বাড়ীতে মেয়ে নিয়ে এসে ফুর্তি করতো।আরও বলেন স্থানীয় প্রতিবেশিরা এর আগেও দেখেছেন তাকে নারী নিয়ে ওই বাড়িতে প্রবেশ করতে।আব্দুল মান্নান আত্রাই উপজেলার বিশা ইউপির রানিং চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাই মানবিক দিক বিবেচনা করে পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কে জানিয়ে তার কাছে থেকে লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin