শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জনগণের কল্যাণে ও ইনসাফ কায়েমে কাজ করতে হবে : এমপি বীথিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৯২ Time View

বিশেষ প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, “ব্যক্তিগতভাবে আমরা অনেকেই নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি, তবে কোনো অবস্থাতেই যেন জনগণের হক নষ্ট না হয়। প্রধানমন্ত্রী বারবারই বলছেন, জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে।”

​শুক্রবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

​এমপি বীথিকা আরও বলেন, “আমরা নিজেরা ব্যবসা-বাণিজ্য করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করব, এতে কোনো বাধা নেই। তবে সরকারিভাবে জনগণের জন্য যে বরাদ্দ আসবে, তা সম্পূর্ণভাবে তাদের কল্যাণেই খরচ করতে হবে। বিশেষ করে নারীদের সচেতনতামূলক ও উন্নয়নমূলক কাজে আমাদের সম্পৃক্ততা ও সহায়তা বাড়াতে হবে।”

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক জামাল উদ্দিন আবগানী, মো. রেদোয়ান হোসেন ও মোহাম্মদ উল্লাহ এবং বিএনপি নেতা হুমায়ুন কবির, নুর আলম, করিম মেম্বার, ডা. আবু নুর সোহাগ ও ফখরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin