শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

‎৪৯ বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৮ Time View

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার : যশোর সীমান্তে ৪৯ বিজিবি ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে ২জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) ও ৯৯ বোতল ESCUF SYRUP (নেশা জাতীয়) আটক করা হয়েছে।

‎১৪ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ঘিবা সীমান্তে বিজিবি ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে ধান্যখোলা গ্রামের মধ্য হতে ০২জন আসামীসহ ১১৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়), ৯৯ বোতল ESCUF SYRUP (নেশা জাতীয়) এবং ০১টি মোবাইল আটক করে।

‎বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী আটক আসামী বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন(৩৫) ও বেনাপোল পুড়াবাড়ী নারায়ণপুরের শফিকুলের ছেলে মিনাজুল(৪৫)।

‎বিজিবি আরও জানায়, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১২টি শাড়ী, ০২টি থ্রী-পিস, ০২টি কম্বল, ১৫টি পোশাক সামগ্রী, ০১ কেজি জিরা, ০১ প্যাকেট ফুসকা, ৭৮৬টি চকলেট এবং ২০৫টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীদেরকে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin