বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত দেশের জনপ্রিয় ও খ্যাতিমান তবলা বাদক বিকাশ কুমার চৌধুরী হালের প্রতিভাবান অক্টোপ্যাড বাদক মাসুম দুই এমপির আচরণ নিন্দনীয়; ক্ষমা চাওয়ার আহবান বিএমএসএফ’র হরিপুরে জিংক সমৃদ্ধ ধান সম্প্রসারণে অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কম্পোজার ফরহাদ ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ আসছে শিহাব মন্ডল পরিচালিত নাটক “বিয়ে করবো তোমাকেই” কমলনগরে বৃষ্টি উপেক্ষা করে বীথিকা বিনতে হোসাইন এমপির শপথ উপলক্ষে বিশাল আনন্দ মিছিল

দেশের জনপ্রিয় ও খ্যাতিমান তবলা বাদক বিকাশ কুমার চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১ Time View

বিনোদন রিপোর্ট : সময়ের জনপ্রিয় ও খ্যাতিমান তবলা বাদক বিকাশ কুমার চৌধুরী, যিনি একাধারে সমানতালে কাজ করছেন টেলিভিশন, স্টেজশো ও সংগীত শিক্ষকতায় ব্যস্ত সময় পার করছেন।

বিকাশ কুমার চৌধুরীর জন্ম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে।

তার বাবা ছিলেন ভালো মানের শ্রীখোল বাদক। বিভিন্ন অনুষ্ঠানে কীর্তন গানে তিনি শ্রীখোল বাজাতেন। এবং তার ছিল বেশ সুনাম।

বিকাশ কুমার চৌধুরীর ছোটবেলায় তার বাবার কাছে সঙ্গীতে তালিম নেন, এছাড়া কিছুদিন তার পিতার কাছে শ্রীখোল তালিম গ্রহণ করেন।

পরবর্তীতে তিনি তবলার প্রতি বেশ ঝোঁক থাকার কারণে তবলার তালিম গ্রহণ করেন। ২০০১ সালে বাঁকড়ায় অবস্থিত বাঁধন সংগীত একাডেমী শিক্ষক বাবু বিজন দেবনাথ এর কাছে তবলা শিক্ষায় তালিম নেন।

এছাড়া ২০০২ সালে ধ্রুব পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত তবলা পরীক্ষায় প্রথম বর্ষে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এবং পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যশোরে সুরধ্বনি সংগীত নিকেতন ভর্তি হন। এবং ২০১২ সালের তবলা নবম বর্ষে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন।

বিকাশ কুমার চৌধুরী দেশের বিভিন্ন গুণী শিল্পীদের সাথে তবলা বাজিয়েছেন, তাদের মধ্যে রয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, অসিত রায়, মিতা হক, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, চন্দনা মজুমদার সহ আরো অনেকে।

ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন সংগীত একাডেমিতে সুনামের সাথে কাজ করেছেন। বর্তমানে তিনি ধ্রুব পরিষদ বাংলাদেশের সিনিয়র পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবং সংশপ্ত শিল্পী সংগঠনের সাথে যুক্ত আছেন।

জানতে চাইলে বিকাশ কুমার চৌধুরী বলেন, আমার শুরুটা অনেক কষ্টের ছিল, তবলা শিখতে গিয়ে আমার অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তবুও আমি হাল ছাড়িনি।আজ সবার ভালোবাসা পাচ্ছি।

তিনি আরও বলেন,আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার গুরু স্বপন ঘোষ,(ভারত) এর প্রতি। তার সান্নিধ্য হয়ে আজ আমার এই পর্যন্ত আসা। যতদিন বেঁচে আছি সংগীতের সাথে থাকতে চাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin