শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হালের প্রতিভাবান অক্টোপ্যাড বাদক মাসুম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩৩ Time View

বিনোদন রিপোর্ট : দেশের প্রতিভাবান অক্টোপ্যাড বাদক মাসুম। যিনি বর্তমানে জনপ্রিয় শিল্পীদের সাথে স্টেজে প্রোগ্রাম করে যাচ্ছেন নিয়মিত। এবং ইতিমধ্যেই অক্টোপ্যাড বাজিয়ে টেলিভিশন সহ স্টেজে নিজের প্রতিভার মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছেন।

অক্টোপ্যাড বাদক মাসুমের পুরো নামঃ মোঃ মাসুম হোসেন। তার জন্ম ও বেড়ে ওঠা পাবনা জেলার ঈশ্বরদী থানার দাশুড়িয়া গ্রামে। ছোটবেলা থেকে তার গানের প্রতি ছিল বেশ ঝোঁক। তাইতো স্কুল-কলেজের বিভিন্ন প্রোগ্রামে নিয়মিত তিনি গান করতেন।

মাসুমের যন্ত্র সঙ্গীতের প্রথম হাতে খড়ি হয় তবলার ওস্তাদ নন্দ দাদার কাছে,যিনি পাবনা জেলা তথা পুরো উত্তরবঙ্গের নামকরা একজন তবলার পন্ডিত।

পরবর্তীতে রাজধানী ঢাকায় অক্টোপ্যাড বাদক পাপ্পু আকন্দ এবং সজল কুমার সাহা মিঠুর কাছ থেকে অক্টোপ্যাড বাজানো শিখেন তিনি।

মাত্র ১০-১২ বছর বয়স থেকেই সংগীতের সাথে যুক্ত এই বাদক বর্তমানে নিজের স্বপ্ন পথে হাঁটছেন, তার স্বপ্ন এখন দেশের বাহিরে সংগীতে ব্যস্ত সময় পার করবেন।

জানতে চাইলে এই যন্ত্রশিল্পী বলেন, খুব ছোট বেলা থেকে গান বাজনার প্রতি আমার খুব আগ্রহ জন্মায়। তবে তবলা বাজানো টা আমার খুব ভালো লাগতো। এজন্য তবলা শেখা শুরু করি।

তিনি আরো বলেন, দীর্ঘ দিন তবলা শেখার পর অক্টোপ্যাড বাজানোর প্রতি আমার প্রেম গড়ে ওঠে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে ২০১০ সালের দিকে অক্টোপ্যাড কিনে বাজানো ও শেখা শুরু করি। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে বাংলাদেশের অনেক গুনি সঙ্গীত শিল্পীদের সাথে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin