শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View

বিশেষ প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সকাল ৯টায় শাহবাগ থানার সামনে সংগঠনের সদস্যরা সমবেত হন। সেখান থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সাথে সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা কমিটি দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

পুষ্পার্ঘ অর্পণকালে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin