শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শা সীমান্ত থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৭৯১ Time View

মোঃকাজু তুহিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে সীমান্তের রঘুনাথপুর ও সর্বাঙ্গহুদা গ্রাম থেকে এ গাঁজার চালান উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে রঘুনাথপুর গ্রামের সুমনের বাড়ি অবস্থান করছে। এমন গোপন খবরে অভিযান চালিয়ে তার বাড়ির রান্না ঘরের মধ্যে থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে, গোপন খবরে সর্বাঙ্গহুদা গ্রামের বকুলের বাড়ি তল্লাশী করে কবুতরের বাক্স থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় আসামিরা কৌশলে পালিয়ে যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, উদ্ধারকৃত গাঁজা সহ পলাতক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin