শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

বর্ণিল আয়োজনে শার্শায় পালিত হল ৫৪ তম ‘সমবায় দিবস’-২০২৫

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এবারের প্রতিপাদ্য নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে বর্ণিল আয়োজনে পালিত হল ৫৪ তম জাতীয় সমবায় দিবস’-২০২৫। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি’র সূচনা কার্যক্রম শুরু করা হয়। দিনের কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য ছিল র‍্যালি প্রদর্শন,আলোচনা সভা ও সন্মাননা প্রাপ্তি অনুষ্ঠান।

শনিবার(১ নভেম্বর) বেলা ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শার্শা উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সমবায়ীদের সহকারে র‍্যালি প্রদর্শন করা হয়। র‍্যালি তে নেতৃত্ব দেন ইউএনও এবং সমবায় কর্মকর্তা-আব্দুর রাশেদ।

র‍্যালি’র সবচেয়ে আকর্ষণ দিক ছিল লাল রং এর শাড়ী পরে “স্বর্ণলতা মহিলা সমবায় সমিতি লিঃ” এর

নারী সমবায়ীদের অংশ গ্রহণ। সমিতি’র নির্বাহী পরিচালক-মোছা. জাহানারা খাতুন,প্রধান পরিচালক-মো.হাসান ইমাম,প্রধান উপদেষ্টা-রায়হানুজ্জামান দিপু’র নেতৃত্বে সদস্য-কামাল,মুলাম,রেশমা,মর্জিনা,ভূট্টো,নাজমা ও আলেয়া অংশ নেন। ঢাক-ঢোলে অংশ নেয় শার্শা উপজেলা কলেজ রবার স্কাউট দল।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় অংশ নেন সমবায়ীবৃন্দ। নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ সভায় বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-মো.মতিয়ার রহমান(সভাপতি,ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও বেনাপোল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট এসোসিয়েশন), উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,শার্শা থানার ওসি আব্দুল আলিম, মো.হাসানুজ্জামান(অধ্যক্ষ,শার্শা উপজেলা কলেজ),এস এম শাখির উদ্দিন(উপজেলা পল্লী উন্নয়ন অফিসার),মো.গোলাম ফারুখ(যুব-উন্নয়ন অফিসার),মো.আশরাফুজ্জামান(প্রভাষক,শার্শা নুর মোহাম্মাদ ডিগ্রি কলেজ)।

আলোচনা সভায় উপস্থিত সমবায়ীদের উদ্দেশ্যে ডা.কাজী নাজিব হাসান বলেন,”সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin