শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জনতার অধিকার, আমাদের অঙ্গীকার এ স্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৩২ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সাংগঠনিক ইন্জিনিয়ার মোঃ মুরাদ হোসেন বলেছেন, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতেই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমাদের জন্য তত ভালো হবে।

রোববার (২৬ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর দক্ষিণ বাস স্টেশনের পশ্চিম পাশে একটি কক্ষে গণ অধিকার পরিষদের লক্ষ্মীপুর শাখা উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ ইঞ্জি.মো:মুরাদ হোসেন বলেন, নির্বাচন সংঘাত মুখর নাকি শান্তিপূর্ণ হবে? এটার সবকিছু আইনশৃঙ্খলা বাহিনী উপর শুধু নয় বরং রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করবে। আমরা দেখি নির্বাচন কমিশনে এখনো কিছু ফ্যাসিস্ট বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে, তাহাদেরকে রুখে দিতে হবে। তাই বাংলাদেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।

সময়মতো নির্বাচন না হলে বাংলাদেশের রাজনীতির আকাশে আবারো কালো মেঘ জমে যেতে পারে বলেও আশঙ্কা গণঅধিকারের সাংগঠনিকের।

বাংলাদেশে গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুর হয় ২০২১ সালের ২৬ অক্টোবর। তবে এর মূল ভিত্তি ছিলো ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন। ওই আন্দোলনে নেতৃত্বদানকারীদের নেতৃত্বেই গড়ে ওঠে গণঅধিকার পরিষদ।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ- এই চার মূলনীতি নিয়ে দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দিনই দলটি ২১ দফা কর্মসূচিও ঘোষণা করে। যেই ২১ দফা ছিল দলটির লক্ষ্য ও উদ্দেশ্য। গণঅধিকার পরিষদের স্লোগান, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

এসময় গণঅধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন, সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব গিয়াসউদ্দিন, চন্দ্রগঞ্জ থানা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,গণঅধিকার পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক মামুন হোসেন,সদর উপজেলা সভাপতি
সোহেল রানা, পৌর ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন, এনামুল হোক,ফারুক হোসেন,আরিফ হোসেন,ফখরুল,শাহেদের রহমান রাফি,আজাদ হোসেন,নাহিদুল ইসলাম মানিক,সুজনসহ অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin