শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রেললাইনের দাবিতে লক্ষ্মীপুর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধি : রেল লাইনের দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াত ইসলামি।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, “নোয়াখালী জেলার চৌমুহনী থেকে বিদ্যমান রেললাইন বর্ধিত করে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হয়ে চাঁদপুর পর্যন্ত সংযোগ স্থাপনের দাবি বহু দিনের। বিগত সময়ে এই সংযোগের জন্য ১৯৭৩ সালে মাঠ জরিপ করা হয়েছিল। এরপর ২০১৪ সালের ২৭ আগস্ট মন্ত্রণালয়ে সংযোগ চালুর জন্য চাহিদাপত্র প্রেরণ করা হয়। রেলওয়ে (পূর্বাঞ্চল) সংশ্লিষ্ট নির্দেশনা পেয়েছিল। কিন্তু আজও এই দাবি বাস্তবায়নের আলো দেখেনি।”

ড. মুহাম্মদ রেজাউল করিম অভিযোগ করে বলেন, “বিগত সময়ে লক্ষ্মীপুরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ জেলাবাসীর চাহিদা উপেক্ষা করে নিজেদের স্বার্থে ব্যস্ত ছিলেন। অথচ লাখ লাখ মানুষের এই দাবি এখনও পূরণ হয়নি। রেল সংযোগ হলে জেলার প্রায় ২৫ লাখ মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন সম্ভব হবে।”

জেলা জামায়াতের নেতৃবৃন্দ এই দাবি সমর্থন করে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি এ.আর. হাফিজ উল্যা, সহ-সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, পৌর আমির আবুল ফারাহ নিশান এবং চন্দ্রগঞ্জ থানা শাখা সেক্রেটারি রেজাউল ইসলাম খান সুমন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin