শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শা থানার ওসি অপসারণ ও সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৯ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাংবাদিক আটক করায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ ও দৈনিক দিনকাল ও দৈনিক লোকসমাজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন করেছে শার্শা উপজেলার সর্বস্তরের সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন করে সাংবাদিক সমাজ।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু।বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।এতে অংশ নেন শার্শা, বাগআঁচড়া ও বেনাপোলে কর্মরত সাংবাদিকবৃন্দ। ব্যানার হাতে তারা সাংবাদিক মনির মুক্তির দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান সহ শার্শা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারণ দাবি করেন।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীকভাবে সাংবাদিকতা করে আসছেন। তার লেখনী সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। পেশাগতভাবে হয়রানির উদ্দেশ্যেই একটি সাজানো মামলায় তাকে জড়ানো হয়েছে। আর শার্শা থানার ওসি কোন তদন্ত ছাড়াই সাংবাদিক মনিকে আটক করে জেল হাজতে পাঠিছেন। এমন আচারনে বক্তারা ওসির অপসারণের দাবি তোলেন।মানববন্ধনে বক্তারা আরো বলেন, সাংবাদিক মনি’র বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানান। তারা বলেন, একটি সাজানো ঘটনাকে মামলায় রূপ দিয়ে হয়রানিপূর্বক মনিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অন্যায়, মিথ্যা ও ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন,প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব, শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শহীন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,বেনাপোল প্রেস ক্লাবের সহসভাপতি একুশে টিভির জামাল হোসেন, শার্শা উপজেলা ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী, সাংগঠনিক আনিসুর রহমান, সমকালের সাজেদুর রহমান, এসএ টিভির নাসির উদ্দীন, এশিয়ান টিভির মিলন খান,দৈনিক একুশে সংবাদের মোঃ খসরুনোমান সংগ্রাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুজ্জামান শাহিন,সাধারণ সম্পাদক আয়ূব হোসেন পক্ষী,বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক সেলিম আহম্মেদসহ শার্শাউপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য,গত ২৪ সেপ্টেম্বর এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা মামলা করায়। পরে পুলিশ কোন তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin