শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশীকে ফেরত দিল – বিএসএফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০০ Time View

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর কম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ জন বাংলাদেশী নাগরিক কে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভাতীয় বিএসএফ।

এরা হলো হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের নিখিল চন্দ্র রায় এর ছেলে সুভাষ চন্দ্র রায় (২১) একই উপজেলার আদখানা গ্রামের শুক্র রাম এর ছেলে বিজয় কুমার (৩১) ও রহমতপুর গ্রামের পরা সিং এর ছেলে কাঠাম রায় (৩২)। রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের চৈতুরাম এর ছেলে প্রশান্ত রায় (১৯) ও একই উপজেলার কুমরিয়া গ্রামের নিবাস চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (২৫)।

গত মঙ্গবার ভোরে সীমান্তের ৩৫৬ পিলার এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভন্তনে বিএসএফ এর হাতে তারা আটক হয়। পারদিন বুধবার (২৪ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯ টায় ৫০ ব্যাটলিয়ন এর হরিপুর বিওপি এবং ভারতীয় ৮৭ মালদখন্ড বিএসএফ কম্পানী পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ‘র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে বিএসএফ কর্তৃক আটক পাঁচ জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে দুপুরে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন আটক কৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin