সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

হরিবল টিভিতে প্রকাশিত হলো ডলি মন্ডলের মানব জনম আর হবে না

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

বিনোদন রিপোর্ট : হরিবল টিভির প্রযোজনায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি মন্ডলের নতুন মৌলিক গান। চমৎকার কথামলার গানটির শিরোনাম মানব জনম আর হবেনা।

গানটি লিখেছেন হালের ব্যস্ততম জনপ্রিয় গীতিকার সজীব অধিকারী। গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার এস কে শানু, সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় কম্পোজার এইচ আর লিটন।

চমৎকার কথার গানটি মিউজিক ভিডিও আকারে হরিবল টিভি ইউটিউব চ্যানেলে গেলো বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে প্রকাশ পেয়েছে।

মিউজিক ভিডিওটিতে ক্যামেরা,ড্রোন পরিচালনা ও এডিট করেছেন জীবন চন্দ্র দাস এবং কাজটিতে লাইন প্রোডিউসার হিসেবে ছিলেন রানা খান।

রূপসজ্জায় ছিলেন মুন্না এবং লাইটিং এ ছিলেন আল আমিন। পোস্টার ডিজাইনে ছিলেন এস এম মিজানুর রহমান।

গানটির প্রসঙ্গে জানতে চাইলে, জনপ্রিয় সুরকার এসকে শানু বলেন, গানটির কথা অসাধারণ, এবং ডলি মন্ডলও খুব ভালো গেয়েছে, ডলি মন্ডলের জীবনের জন্য একটি ভালো গান এটি। সজিব দাদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দিয়ে গানটি সুর করানোর জন্য। সবাইকে হরিবল টিভিতে গানটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ডলি মন্ডল বলেন, মানব জনম আর হবে না গানটি দারুন কথামালা ও সুরের একটি গান। গানটি গাইতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সজিব দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে দিয়ে গানটি গাওয়ানোর জন্য। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin