শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু নির্বাচিত হয়েছে।

গতকাল শনিবার রাতে ভোট শেষে ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা এ্যাডভোকেট হারুনুর রশিদ।

সাবেল ছাত্রনেতা মাহবুবুর রহমান ৪০৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দতি প্রার্থী৷ ছিল নুরুল ইসলাম বুলবুল। সাবেক যুবনেতা মহিউদ্দিন পাটওয়ারী বিটু ৩৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দতি প্রার্থী ছিল কামরুজ্জাৃান সোহেল।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সাইদুর রহমান চৌধুরী ভুট্ট ও জাকির হোসেন ভূইয়া। কাউন্সিলে ৯ ইউনিয়নের ৬৬৯ জন ভোটার ভোট প্রদান করেন।

ভোটের পূর্বে সদর উপজেলা পশ্চিম বিএনপির ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আব্দুল করিম ভূইয়া মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপির চট্রগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। উদ্বোধন করেন বিএনপির যুগ্ন-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাগত বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক হাছিবুর রহমান হাসিব।

এসময় নবনির্বাচিত প্রতিনিধিরা বলেন, আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকল ভোটার ও বিএনপির নেতাকর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ বিজয় শুধু আমাদের নয় এ-বিজয় সদর পশ্চিম বিএনপির জনগণের বিজয়। আপনাদের বিশ্বাস ও আস্তা রক্ষা করতে আমরা সর্বদা চেষ্টা করে যাব, ইনশাআল্লাহ। আমাদের একটি মাত্র লক্ষ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করবো,ইনশাআল্লাহ।
নেতাকর্মীরা আমাদের ত্যাগকে মূল্যায়ন করে আমাদেরকে বিজয়ী করেছে। আমরা এ বিজয় সকল নেতা কর্মীর জন্য উৎসর্গ করলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin