শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত নিউজের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭০ Time View

সাম্প্রতিক সময়ে অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক বিভিন্ন সংবাদ মাধ্যমে “মফিজ মাতাব্বর, বেলাল মাতাব্বর ও কামাল মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ”শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।

আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, সংবাদে উল্লিখিত অভিযোগের সাথে আমরা কেউই জড়িত নই। আমাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ব্যক্তিগত শত্রুতার কারণে ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল মিথ্যা ও অসত্য তথ্য প্রচার করেছে। দৈনিক সংবাদ পত্রিকায় ভেঙ্গে যাওয়া চর ২০ বছর জেগে উঠেছে কথাটি একেবারেই মিথ্যা। এই চর ১০বছর পর জেগে ঊঠে। আমাদের মালিকানা জমির কাগজপত্র অনুযায়ী দক্ষিন চর কালকিনি,চর কটোরিয়া ও চর মাতাব্বর এ বর্তমানে প্রায় ৬০০ একর জমিতে চাষাবাদ রয়েছে। পত্রিকায় উল্ল্যেখিত চর কাকড়ায় আমরা বা আমাদের কোন লোক নেই। এ ছাড়া মিথ্যা একটা সংগঠনের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া সমিতি, চর ভেঙ্গে যাওয়ার পর সংগঠিত হয়নি( চর কাকড়া ও চর নববী ভুমিহীন সমবায় সমিতি রেজি:নং-৩০লক্ষ্মী।

প্রতিষ্ঠার তারিখ-০২/১২/২০১৮ ইং) ঠিকানা- হাজিরহাট পো: হাজিরহাট, কমলনগর, লক্ষ্মীপুর। যেখানে নববী নামে কোন চরই নেই। কয়েক মাস পুর্বে নিজের টেক্টর দিয়ে জমি চাষের নাম করে সাবেক সাহেবের হাটের মোক্তার হোসেন আমাদের থেকে নেওয়া ২’২০’০০০/=(দুই লক্ষ বিশ হাজার)টাকা ফেরত চাইলে আত্মশাদের পরিকল্পনায় মোক্তার হোসেন ও চর ফলকন মাছুমের নেতৃত্বে চাদাবাজি,ভাঙচুর ও লুট এর মত ঘটনা সাজায়। সংবাদে উল্লেখিত ঘটনা একটি সাজানো নাটক এবং বাস্তবতায় এমন কোনো ঘটনা ঘটেনি।

আমরা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ও পত্রিকায় কর্মরত প্রতিনিধিকে, ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া আমাদের মালিকানা জমি নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করছি। একই সঙ্গে আমরা প্রকাশিত উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin