শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

পুটখালী থেকে পিস্তল-গুলি- ম্যাগাজিনসহ ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি – যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।

শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন সহ আক্তারুলকে আটক করে।

বিজিবি জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রি করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ আক্তারুলকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার অস্ত্র ও গুলি সহ একজন আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin