শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ ও আহত পরিবারের মাঝে উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার বাস টার্মিনাল এলাকায় প্রথম শহীদ সাদ আল আফনানের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

এরপর পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, পুলিশ সুপার আকতার হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী আরমান হোসাইনের নেতৃত্বে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাদ আল আফনানের কবরে কিছুক্ষন নিরবে দাড়িঁয়ে থাকেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এসময় পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ২৪ এর চেতনায় উজ্জীবিত হয়ে যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।

জাতি কখনও তাদের ভুলবেনা। তিনি আরো বলেন, শহীদদের মর্যাদা ও শহীদ পরিবারের নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশ।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জুলাই গনঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে ১৭জন শহীদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন লক্ষ্মীপুর ও অন্যরা দেশের বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। প্রত্যেকটি শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। যে চেতনা নিয়ে দেশের তরুনরা প্রাণ দিয়েছেন। সেটি রক্ষা করাই এখন মূল দায়িত্ব।

এছাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় শহিদ ও আহত পরিবারের সদস্যরা তাহাদের বিভিন্ন সমস্যা কথা বলেন।
এছাড়া শহীদ ও আহত পরিবারের মাঝে উপহার সামগ্রিক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin