সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

নিয়োগ বানিজ্যের অভিযোগ সিকিউরিটি কোম্পানি আল-আরাফাত সার্ভিসের নামে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৯৬ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে সিকিউরিটি (নিরাপত্তা) কাজে নিয়োজিত ১২৯ জন কর্মী অভিযোগ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিস (প্রাইভেট) লিমিটেড-এর শামিম শিকাদার নামে এক কর্মকর্তার বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, চাকরিতে বহাল থাকার জন্য এবং নতুন কোম্পানিতে টিকে থাকতে হলে মোটা অঙ্কের টাকা দাবি করছেন ওই কর্মকর্তা।

বন্দর পরিচালকের কাছে লিখিত অভিযোগপত্রে তাঁরা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা সততা ও নিষ্ঠার সঙ্গে বন্দরে নিরাপত্তা কাজে নিয়োজিত রয়েছেন। বর্তমানে আগের নিয়োজিত কোম্পানি পিমাসিস-এর চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন নিয়োগ পাওয়া কোম্পানির প্রতিনিধি
মোঃ শামীম শিকদার (ম্যানেজার, অপারেশন) তাঁদের জানিয়েছেন, আগামী ১ আগস্ট ২০২৫ থেকে কোম্পানিটি বেনাপোল বন্দরে কার্যক্রম শুরু করবে।

অভিযোগে আরও বলা হয়, শামীম শিকদার জানিয়েছেন চাকরিতে বহাল থাকতে হলে প্রত্যেক নিরাপত্তাকর্মীকে ৩০ হাজার টাকা করে দিতে হবে। আর যারা নতুন নিয়োগ পাবে, তাদের দিতে হবে ৫০ হাজার টাকা। টাকা না দিলে চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযোগকারীরা বলেন, তারা সবাই নিম্ন আয়ের মানুষ। স্বল্প বেতনের এই চাকরিতে টাকার বিনিময়ে নিয়োগ বা চাকরি রক্ষা করা তাঁদের পক্ষে সম্ভব নয়। তাছাড়া নিয়োগ সংক্রান্ত চুক্তিপত্রে কোথাও আর্থিক লেনদেনের বিষয় নেই।

ভুক্তভোগী নিরাপত্তা কর্মীরা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin