শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁও সীমান্তে ২৩ জনকে পুশইন করেছে বিএসএফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৭৭ Time View

মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃদের মধ্যে ৪ জন পুরুষ, ১২ জন নারী এবং ৭ জন শিশু রয়েছে।

শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক অবৈধ এ পুশইন এর ঘটনা ঘটে।

বিজিবি সুত্র জানায়, শনিবার ভোররাতে জেলার হরিপুর উপজেলাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৭/১ এস পিলার হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে অবৈধভাবে পুশইন করে। ৪২ বিজিবির টহল দল বিষয়টি আচ করতে পেরে তাৎক্ষণিক চৈত্রাণপুকুর এলাকা হতেই তাদের আটক করে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসায় জানাযায়, তারা দীর্ঘদিন যাবৎ ভারতের অভ্যন্তরে অবস্থান করে আসছিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, পুশইন করা ২৩ জনের পরিচয় সনাক্ত প্রত্রিয়া চলমান রয়েছে। তাদের প্রকৃত পরিচয় জানাগেলে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin