
বিশেষ প্রতিনিধি : কমলনগর উপজেলা বাসীসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গরীবের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বিকল্প কন্ঠস্বর, রোদে পোড়া জলে ভেজা মানুষের আস্তাভাজন সাংবাদিক মোঃ আব্বাস উদ্দিন।
সাংবাদিক মোঃ আব্বাস উদ্দিন দৈনিক দর্পণ২৪.নেট অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক ও কমলনগর উপজেলা প্রেস ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি বাংলাদেশ মফাস্বল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি কমলনগর উপজেলার সকলস্তরের জনগণ ও দেশবাসীকে ঈদুল আযহার প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি কামনা করি আমার উপজেলার প্রতিটি মানুষের জীবনের প্রতিটি দিন হোক ঈদের দিনের মতো আনন্দময়। তিনি আরো বলেন, সকলের দোয়ায় আগামী দিন গুলোতে আপনাদের পাশে থেকে যেন কমলনগরের সকল অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি।
তিনি আরো বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি যেন বেঁচে থাকতে পারি এটাই আমার প্রত্যাশা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক।