শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে আ:লীগ অফিস দখল ভূল সিদ্ধান্ত ছিলো, সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধার আহবায়ক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭২ Time View

আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি : জুলাই যোদ্ধার ব্যানার সাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা পার্টি অফিসটি দখলে নেয়ার সিদ্ধান্তটি ভূল ছিলো বলে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের টিএফসি’র কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আহবায়ক রায়হান অপু বলেন, আমি একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা। গত বুধবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় একটি বিধ্বস্ত পরিত্যক্ত পোড়া ভবন আমরা পরিষ্কার করেছি। যেটি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে আমরা জানতাম। ভবনটি পরিস্কার করার পর আমাদের সংগঠনের ব্যানারটা সাটিয়ে দেই এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়ার সামনে তুলে ধরি। কিন্তু আমাদের সে কার্যক্রমকে অনেকেই নেতিবাচক ভাবে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক তৈরি হয়েছে।
অনেকেই ভাবছেন আমরা এ ভবনটি দখলে নিয়েছি। দখল ভাবাটা আক্ষরিক অর্থে দোষের কিছু না। আমি কাউকে দোষারোপ করতেও চাইনা। তাই নিজেদের অপারগতা স্বীকার করে আবারও বলছি, আমরা এ ভবনটি মোটেও দখলে নেইনি। তবে যেহেতেু আওয়ামীলীগ এর পার্টি অফিসটি খাস জমির ওপরে এবং এটা তারা সরকারী লিজের মাধ্যমে নিয়েছিলো, তাই এভাবে আমাদের ব্যানার লাগিয়ে অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আমরা ইতিমধ্যে আমাদের ব্যানারটা নামিয়ে ফেলেছি। আমরা পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তাদের লিজ বাতিল করে নতুন করে আমরা লিজ নেবার চেষ্টা করবো।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আগুনে পুড়িয়ে দেওয়ার পর থেকে তিন তালা ভবন বিশিষ্ট জেলা আওয়ামী লীগ কার্যালয়টি পরিত্যক্ত ছিল। গত বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় বঙ্গবন্ধু সড়কের ওই কার্যালয়ে ‘জুলাই যোদ্ধা’ নামের সংগঠনটি নিজেদের সাইনবোর্ড ও ব্যানার ঝুলিয়ে দেয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য ও পোষ্ট করে তাদের এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে জেলার সুশিল সমাজসহ সর্বস্তরের মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin