শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১২১ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর ছাত্র-জনতা।

শুক্রবার (৯মে) বিকালে লক্ষ্মীপুর উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন শ্লোগানে মিছিলটি ঝুমুর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লীগ ধর, বিচার কর’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, ইসলামী আন্দোলন সদর উপজেলা জয়েন্ট সেক্রেটারী ইউসুফ আল মাহমুদ, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারী আবদুল আউয়াল হামদু, জেলা সভাপতি আবদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক বেলায়েত পাটোয়ারী, হাবিবুর রহমান ফাহিম, এনসিপির প্রতিনিধি আলমগীর হোসেন, আবদুল হামীদ প্রমুখ।

তারা বলেন, আওয়ামী লীগের ইতিহাস ২৮অক্টোবর লগি-বইঠার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ৫মে শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস ২৪শে হাজার হাজার ছাত্র-জনতা হত্যার ইতিহাস। তাই আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই। তাদের কোন ক্ষমা নেই। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin