শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আগামীকাল বুধবার ঢাকায় সাংবাদিক সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪১ Time View

বিশেষ প্রতিনিধি : জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত সাংবাদিক সমাবেশ আগামীকাল বুধবার,৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। সমাবেশে সংগঠনের সকল পর্যায়ের সদস্যদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। এ সমাবেশের মাধ্যমে সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবছরের ন্যায় এ বছরও গণমাধ্যম সপ্তাহের শেষ দিন ৭ মে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএমএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছে দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতদোয়া, পাও দোয়া অগণিত দিবস রয়েছে। সে সকল সপ্তাহ এবং দিবস আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপন করা হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও বাংলাদেশে হয়না,এটি গণমাধ্যমের জন্য অমর্যাদার ও দুঃখজনক।

প্রসঙ্গত: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৭ সাল থেকে ৩রা মে বিশ্ব গণমাধ্যম দিবসকে মাঝে রেখে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নামে একটি সপ্তাহের প্রবর্তণ করে ৯বছর ধরে উদযাপন করে আসছে।

দেশ গঠনের ৫৪ বছর সময়ে দাড়িয়ে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়; যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরূজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা অথচ কোনও সুরাহা নেই, আমরা এসবের সুরাহা চাই (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin