
মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোল প্রতিনিধিঃ- ২ মে শুক্রবার) বিকাল ৪ টার সময় শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর ওয়ান যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
উদ্বোধন শেষে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনাপোল কাস্টমস-ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনের উদ্দেশ্যে যান,সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর এর ট্রাফিক পরিচালক শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় বিভাগীয় কমিশনার ভারত-বাংলাদেশের নোমান্চল্যান্ড,ইমিগ্রেশন – কাস্টমস ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন ও সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন।
পরে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভ্যাহিক্যাল টার্মিনাল যান ও ঘুরে ঘুরে দেখেন।
বিভাগীয় কমিশনার ফিরোজ সরকারের সাথে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি অফিসার মোঃ শওকত মেহেদী সেতু,বাংলাদেশ ট্রাফিক পরিচালক ও বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামিম হোসেন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া, বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার,ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ শার্শা উপজেলা প্রশাসনের সকল অঙ্গসংগঠনের কর্মকর্তা বৃন্দ।