শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুর জনপ্রতিনিধিসহ আওয়ামীলীগের ১৬ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : আওয়ামী লীগের চার জনপ্রতিনিধিসহ ১৬ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি করে চার শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক ও পুলিশের করা মামলায়সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিরা হলেন- সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, রায়পুর ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. ইউসুফ, কমলনগর উপজেলার সবুজ মেম্বার, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, ভবানীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান পলাশ, রামগতি উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মী।

গ্রেপ্তার মীর শাহ আলম সদর উপজেলার হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাগর কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক। এ ছাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোকন পৌর আওয়ামী লীগের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। বিষয়টি নিশ্চিত করেন স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানা এলাকা থেকে জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের ছয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ হামছাদী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মীর শাহ আলম সম্প্রতি শেখ হাসিনার সাথে হোয়্যাটসপসহ বিভিন্নভাবে লক্ষ্মীপুরের অন্যদের সাথে যোগাযোগের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা সবাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত রয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। অন্যায়কারী কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin