শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর ও তারাকান্দা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৬ Time View

তপু রায়হান রাব্বি,ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ”আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় । এ উপলক্ষে পৃথক পৃথক ভাবে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার, ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি প্রমুখ।

তারাকান্দা উপজেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দুই উপজেলার দায়িত্বরত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশিদুজ্জামান খান, তারাকান্দা বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান সরকার নিহার বকুল প্রমুখ।

দুটি উপজেলাতেই প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানগণ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin