সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভ! যানজটে ভোগান্তি চরমে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৭০ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর ঝুমুর চত্ত্বর এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ আন্দোলন কর্মসূচি পালন করেন তারা। এতে দূরপাল্লাগামী যাত্রী ও মালবাহীসহ ছোট বড় বিপুল পরিমান যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুই ঘন্টা ধরে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা।

এদিকে অবরোধ তুলে নিয়ে যানজট নিরশন করতে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘসময় ধরে চেষ্টা চালায়। পরে সেনাবাহিনী সদস্যরা অবরোধ স্থলে এসে বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসে।

এসময় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. রিদয়, আব্দুর রহমান, নওশীন আবির নিভীর ও সহ প্রতিনিধি রবিউল বকশি প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করাসহ ৬ টি দাবি জানায় শিক্ষার্থীরা। বক্তারা বলেন, কারিগরি শিক্ষা সেক্টর সংস্কারের উদ্দেশ্যেই আমাদের আন্দোলন। এর বাইরে আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই।

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভে বিশৃঙ্খলার চেষ্টায় বাস চালককে আটক করার চেষ্টা করিলে চালক শ্রমিকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী গাড়ির চালককে ছেড়ে দিয়ে চালকদের সাথে আলোচনা গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin