
আমজাদ হোসেন, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা মাঠে চারজাতি ক্রিকেট টূর্ণামেন্ট চলছে।
২৯ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩টায় হামিরকুৎসা মাঠে গ্রুপ পর্বের খেলায় অংশগ্রহণ করে গোয়ালকান্দি ফাইটার্স এলিভেন বনাম উদপাড়া উইক রাইডার্স ।
টস নাম ভাগ্যপরিক্ষায় গোয়ালকান্দি ফাইটার্স এলিভেন জয় লাভ করে ব্যাটিং আমন্ত্রণ জানায় উদপাড়া উইক রাইডার্স কে।
উদপাড়া উইক রাইডার্স নির্ধারিত ১২ওভার খেলায় ১উইকেট এর বিনিময়ে ১৫৯রান সংগ্রহ করে।
উদপাড়া উইক রাইডার্স এর সবর্চ্চো রান করেন নাদিম মোস্তফা (৯২) এছাড়াও মাসুদ রানা (২৩)ও মিজানুর রহমান (২১)।
বল হাতে গোয়ালকান্দি ফাইটার্স এলিভেন এর একমাত্র উইকেট পান আলামীন। ১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে গোয়ালকান্দি ফাইটার্স এলিভেন ১১৪রানে অল আউট হয়।
গোয়ালকান্দি ফাইটার্স এলিভেন এর পক্ষে ব্যাট হাতে আসলাম(৪) প্রান্ত (২৭)আলামীন(১৩) হাসান (১৯) সিরাজুল ২৮ মাজেদ (০) মাহাবুর ০ (১ )হোসেন (১০ ) মুনির (০) রনি (১) রাকিব (০)।
বল হাতে উদপাড়া উইক রাইডার্স এর পক্ষে মাসুদ রানা ৩ওভার বল করে৫ উইকেট, নাদিম ৩ ওভার বল করে ৩উইকেট, শামীম ২ওভার বল করে ১উইকেট ও খালেদ হাসান ১ওভারে ১উইকেট নেন। উদপাড়া উইক রাইডার্স ৪৫ রানে জয় লাভ করে ফাইনাল খেলা নিশ্চিত করে।
অ্যাম্পিয়ার হিসাবে খেলাটি পরিচালনা করেন মিজানুর রহমান ও রাজু। ধারাভাষ্যকার ছিলেন যুবলীগ নেতা বোরহান উদ্দিন ও নয়ন হোসেন। স্কোর বোর্ডে মিলন ও অফিসিয়াল স্কোর বোর্ডে রাজু ছিলেন।
আগামী ফাইনাল ম্যাচে মোকাবেলা করবে উদপাড়া উইক রাইডার্স বনাম হামিরকুৎসা বন্ধু ক্রিকেট একাদশ।