সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মাঝে নতুন জামা ও নগদ টাকা ঈদ উপহার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৬১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা একমাত্র প্রতিবন্ধীদের বিদ্যালয় লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুলের উদ্যোগে লক্ষ্মীপুরে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের নতুন জামা ও নগদ টাকা উপহার প্রদান করা হয়।

আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় যদি তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি এটাই আমাদের একমাত্র চাওয়া,মহান রাব্বুল আলামিন আমাদের এই চাওয়াকে কবুল করেনে এই অসহায় বাচ্চাদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে তুলুক, এটাই আমাদের কামনা।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল এর প্রধান সমন্বয়ক প্রফেসর জেড এম ফারুকী, নন্দন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিরু,লক্ষ্মীপুর নন্দন অটিজম এন্ড এনডিডি স্কুল এর প্রধান শিক্ষক নাচরীন আক্তার, সহকারী শিক্ষক রোজিনা আক্তার, নাজনীন আক্তার প্রমুখ।

এসময় অতিথিরা বলেন, আপনিও চাইলে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে পাশে দাঁড়াতে পারেন।রমজান আমাদের শুধুমাত্র আত্মশুদ্ধির শিক্ষা দেয় না, বরং মানবতার সেবায় নিয়োজিত থাকার অনুপ্রেরণাও জোগায়। সমাজের এমন অনেক শিশু আছে যারা অনাথ, অনেক প্রতিবন্ধ আছেন যারা একাকী জীবন কাটাচ্ছেন। তারা আমাদেরই আপনজন, তাদের হাসি-আনন্দের দায়িত্ব আমাদেরই। সাদকাহ্ শুধু দান নয়, এটি এমন এক কল্যাণ যা মানুষকে সাহায্য করার পাশাপাশি আপনাকে আখিরাতেও পুরস্কৃত করবে।

আপনার যাকাত, দান ও সাদকাহ্ তাদের জীবনে নতুন আশার আলো এনে দিতে পারে। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে কারও জন্য বড় সুখের কারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin