শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবীতে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৭ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি : রাজস্ব থেকে সম্মানী অথবা দৈনিক হাজিরা সহ অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে অনির্দিষ্ট কালের কর্মবিরতি পালন করছে বৃহত্তর দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা। এ উপলক্ষে একটি মানববন্ধনও করেছে তারা।

বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দিনাজপুর শাখার সভাপতি সেলিম বাদশা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় শাখার আরিফুল ইসলাম ও অহিবুল ইসলাম প্রমুখ। কর্মসূচীতে সংগঠনের দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোন বেতন ভাতা পাইনা। এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে সম্মান জনক ভাতা ও দৈনিক হাজিরার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহিত হয়েছিল তার দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছিনা। আমরা যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছি তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছিনা এবং এতগুলো বেসরকারী কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোন যৌক্তিকতা নেই। এছাড়াও আমাদের এসব দাবী সহ যে ৭ দফা দাবী রয়েছে তা আমাদের অস্তিত্ব রক্ষার দাবী। দ্রুত এসব যৌক্তিক দাবী মানা না হলে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের দাবীগুলো এক দফা দাবীতে পরিনত হবে এবং তারা বৃহৎ আন্দোলনের দিকে যাবার হুশিয়ারী দেয়া হয় কর্মসূচী থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin