সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

গণমাধ্যম সপ্তাহের আগে রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বিএমএসএফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১২৮ Time View

বিশেষ প্রতিনিধি : জাতীয় গণমাধ্যম সপ্তাহের আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। একই সাথে সকল মেয়াদোত্তীর্ণ এবং নতুন শাখা কমিটি গঠন করতে সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানানো হয়েছে। সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, আগামী ১-৭ মে ৯ম বারের মত সারাদেশে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন করা হবে। এর আগে সপ্তাহটির রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দাবি করা হয়েছে।

শুক্রবার বিকেলে ফোরামের আয়োজনে সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সূধীজনদের সম্মানে তোপখানা রোডস্থ সবুজ ছায়া রেষ্টুরেন্টে বাৎসরিক দোয়া ও ইফতার আয়োজনে তিনি এ কথা বলেছেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. কামরুজ্জামান আহমেদ মজুমদার, সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, এনপিএস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুল ইসলাম, নারী নেত্রী মমতাজ বেগম, বিএমএসএফের আইন উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. কাওসার হোসাইন, এ্যাড. মুহাম্মদ আওলাদ হোসেন, এ্যাড. খন্দকার শাহরিয়ার হাসান, চিত্রনায়ক যুবরাজ খান, সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির চেয়ারম্যান সেলিম নিজামী, সাংবাদিক নেতা রফিকুল ইসলাম কচি প্রমূখ।

উপস্থিত ছিলেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম, সদস্য মোস্তাক আহমেদ খান, এস এম সোহেল রানা, কেন্দ্রীয় নেতা আব্দুল হামিদ খান, এস এম জীবন, রিয়াজুল হাসান অভি, আনিস মাহমুদ লিমন, আমেনা বেগম, মাসুদ রানা, রেনু বেগম, আব্দুল্লাহ মাহমুদ, মোক্তার হোসেন, সাইফুল ইসলাম একা, আখিনুর আক্তার, মো: খায়রুল আলম, শাওন বাধন, নার্গিস আক্তার ও হিমেল প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফের যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান। আব্দুল বাতেন বাচ্চুর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

সভায় বিএমএসএফের পক্ষ থেকে সকল সদস্যদের জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবি আদায় এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin