শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

এনআইডি সেবা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরেও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা ও উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে জেলা নির্বাচন ও সদর উপজেলা নির্বাচন অফিসের এনআইডি শাখার কর্মকর্তাদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু করা হয়। একই সাথে জেলা আরো ৪টি উপজেলায় একযোগে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার এনআইডি ও জন্ম নিবন্ধনসহ নাগরিক নিবন্ধন সেবা তদারকির জন্য ‘সিভিল রেজিস্ট্রেশন কমিশন’ নামে একটি নতুন স্বাধীন সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী বলেন, বার বার এই জাতীয় পরিচয়পত্র সেবা স্থানান্তরের চেষ্টা করা হয়েছে। এই সেবা অন্য কোন শাখায় স্থানান্তর করা হলে জাতীয় পরিচয়পত্রের নিরাপত্তা বিঘ্নিত হবে পাশাপাশি সাধারণ জনগণের হয়রানী বাড়বে।’

জেলা নির্বাচন কর্মকর্তারা মো. আব্দুর রশিদ জানান, `এনআইডি সেবা ইসি থেকে স্থানান্তরের পরিকল্পনা ঠেকাতে সারা দেশের ন্যায় তারা আন্দোলনে নেমেছেন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কর্মবিরতির সময় ও দিন আরো বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin