শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ফুলপুর ও তারাকান্দা আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৪ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় “তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর রোজ সোমবার সকালে প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি দুটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে’ ‘তথ্য অধিকার, সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলপুর থানা অফিসার ইন-চার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের উপজেলা শাখার সহকারী প্রোগ্রামার হাবিবুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. রাশিদুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আবুল বাসার প্রমুখ।

তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস’র সভাপত্বিতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ফজলুল হক, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, ইউপি চেয়ারম্যান মেজ্জবাউদ্দিন মন্ডল ,কৃষি অফিসার রকিব আল-রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম প্রমূখ।

দুটি উপজেলার অনুষ্ঠানেই এ সময় স্থানীয় বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ এবং এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin