শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পিস্তলসহ গ্রেফতার – সোহেল রানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ সোহেল রানা (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোররাত ৪ টার সময় ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল পৌরসভার গোবিনন্দনগর এলাকার খোরশেদ আলমের ছেলে বলে নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুর রহমান।

এ বিষয়ে সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)। অপরদিকে গ্রেফতারকৃত সোহেলের স্ত্রী দাবী করছেন পরিকল্পিত ও সাজানো ঘটনার মাধ্যমে তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার ভোররাতে পৌরসভার গোবিনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ওই মহল্লার খোরশেদ আলমের ছেলে মো: সোহেল রানা (৩৩) এর বাড়ির তল্লাশী করে বিছানার নিচ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।

তবে গ্রেফতারকৃত সোহেলের স্ত্রী সাংবাদিকদের জানান, সোহেল দীর্ঘদিন ধরেই সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে আসছে। কিছুদিন ধরেই স্থানীয় কিছু ছেলেপেলে তার কাছে চাঁদা দাবী করে আসছিলো। তার স্বামী সোহেলকে পরিকল্পিতভাবে এবং মিথ্যে অভিযোগে ফাসানো হয়েছে। এর কারন হিসেবে তিনি দেখান যে, অবৈধ অস্ত্র কেউ নিজ শোবার ঘরের জানালার পাশে বিছানার নিচে রাখবেনা। এটা পরিকল্পিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin