শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

নিজস্ব প্রতিবেদক : ১ ফেব্রুয়ারি (শনিবার) অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাহিন খান ও বাধন খান।

গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ জানান তারা।

গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তারা বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের এই মিথ্যাচারে নাহিন খানের অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তাছাড়া সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমাদের মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আমরা উক্ত সংবাদেরও তীব্র প্রতিবাদ করছি।’

উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin