শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের গাছপালা কেটে সম্পত্তি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ Time View

কমলনগর, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ এলাকায় প্রতিপক্ষের গাছপালা কেটে জমি দখল করার অভিযোগ উঠেছে চর লরেঞ্চ বাজারের সানাউল্লাহ তসিলদারের স্ত্রী বিরুদ্ধে।

শনিবার(২৫ জানুয়ারি) বেলা ১২:৪৫ মিনিটের দিকে ভুক্তভোগীর ছেলে বাবুল হোসেন বাবলু স্থানীয় প্রতিবেশী সানাউল্লাহ তসিলদারের স্ত্রী জেসমিন আক্তার এর বিরুদ্ধে ভাড়াটিয়া লোক দিয়ে প্রায় ১ লক্ষ টাকার গাছপালা কেটে ফেলার অভিযোগ করে সাংবাদিকদের বিষয়টি জানান।

বাবুল হোসেন বাবলু বলেন, গত ২০২৩ ইং সালেও একবার প্রায় ১লক্ষ টাকার গাছপালা কাটা হয়। দলীয় প্রভাবে আমরা তার কোন সুবিচার পাইনি।

অভিযুক্ত জেসমিন আক্তার ও সানাউল্লাহ তসিলদার গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন,এখানে অপরাধের কিছুই নেই, চলাচলের রাস্তা ঠিক করার প্রয়োজনে আমরা যায়গাটি পরিষ্কার করেছি।

কিন্তু ক্ষতিগ্রস্ত বাবুল হোসেন বাবলু বলেন,আমরা বাহিরে ছিলাম এ সুযোগকে কাজে লাগিয়ে সানাউল্লাহ তসিলদারের স্ত্রী জেসমিন আক্তার ভাড়াটিয়া লোকজন এবং তার স্বজনদের নিয়ে আমাদের অনেক গুলো গাছপালা কেটে ফেলে। বাড়ি থেকে আমার নিকট খবর এলেই ৯৯৯ এ কল দিয়ে জানালে আমাকে থানায় যেতে বলে, সেখানে গিয়ে আলোচনা সাপেক্ষে একটি অভিযোগ পত্র দাখিল করি। এ ব্যপারে সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি করছি।

অভিযোগের তদন্ত কর্মকর্তা জানান,এ ব্যপারে অফিসার ইনচার্জ মহোদয়ের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin