শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশী আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪২ Time View

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতের অভ্যন্তরে আলিমুল রহমান (৪২) নামের এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি ক্যাম্প পার হয়ে ভারতের অভ্যন্তরে বড়বিল্লা সীমানা থেকে তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটককৃত আলিমুল রহমান খুলনা জেলার ডা: রহমানের ছেলে এবং সে মানসিক ভারসাম্যহীন।

জানাযায়, মানসিক ভারসাম্যহীন আলিমুল রহমান মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪-এস হতে ৩শ গজ ভারতের অভ্যন্তরে চলে গেলে ভারতের ১৫২ বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের জোওয়ানরা তাকে আটক করে । পরে তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের ভিতরে প্রবেশ করলে ওই বাংলাদেশীকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। সেই বাংলাদেশীকে ফেরত আনার জন্য যোগাযোগ করা হচ্ছে। বুধবার সন্ধায় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশীকে ফেরত দেবার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin