শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জেলা স্কাউটস ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কোকিল স্কুলের পাশে প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহিন আকতার,বাংলাদেশ স্কাউটস (দিনাজপুর-ঠাকুরগাঁও) অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন,হিমালায় মুক্ত স্কাউটের গ্রুপ সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু,দিনাজপুর অঞ্চল স্কাউটস এর লিডার ট্রেইনার মুহম্মিফ জালাল উদ্দীন,সহকারী লিডার ট্রেইনার আক্তারুজ্জামান সাবু, সাবেক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক স্বপন, ইয়াং লিডার সোহরাব হোসেন,জেলা রোভার এডহক কমিটির সদস্য সহকারী লিডার ট্রেইনার মাহবুবুজ্জামান রিটন,ইয়াং লিডার মতিনুর রহমান আকাশ সহ স্কাউটসের সদস্যরা।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, স্কাউটিং শিক্ষাটি একটি সেবামূলক আন্দোলন। এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকলে মানবিক মানুষ হওয়া যায়। জেলার সকল ক্রান্তিলগ্নে স্কাউটরা কাজ করে যাবে সই সাথে মানবতার কল্যানে কাজ করবে এই আশা করছি।

উল্লেখ্য, প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে জেলা স্কাউটস এর ক্রয়কৃত জমিতে এ ভবনের কাজ সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin