শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সমাজসেবা দিবসে ঠাকুরগাঁওয়ে মাঠ পরিষ্কারে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ Time View

মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি :
“নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা সেবা ও জনকল্যাণ মূলক কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার সকালে দিবসটির শুরুতেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ পরিষ্কারে নামেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

মাঠ পরিষ্কারে জেলা প্রশাসকের সাথে এসময় উপস্থিত থেকে সহযোগীতা করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম),সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু,বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঞ্চালনায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin