শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

অপ্রতিরোধ্য মুক্তিযোদ্ধা বিভ্রাট : ভুয়া ওয়ারিশ সেজে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ Time View

মোঃ সোহেল রানা জেলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের খড়িপুকুর গ্রামের মরহুম আব্দুর রহমানের (মুক্তিযোদ্ধা) স্ত্রী মফেলা বেগম (মোরশেদা) অসাধ্য টি সাধন করেছেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, মরহুম আব্দুর রহমানের ভাই মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দেওয়ান এর স্ত্রী সন্তান না থাকায় কৌশলে মফেলা বেগম তার ভাতিজি মোছাঃ মিনা বেগম (৪৫) কে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দেওয়ানের মেয়ে সাজিয়ে ভাতা পাওয়ার আবেদন করেন। মিনা বেগম বৈবাহিক সূত্রে একই ইউনিয়নের মশকিপুর গ্রামের বাসিন্দা।

দীর্ঘ কয়েক বছর যাবত কথিত মেয়ে মিনা বেগম মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছেন। বিষয়টি সম্পর্কে মুঠোফোনে মিনা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি অশিক্ষিত মানুষ এত কিছু জানতেন না যা কিছু করার মোরশেদা চাচী করেছেন। শুধু তাই নয় যতবার ভাতা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়েছেন সাথে চাচী মোরশেদা ছিলেন। এবং বিভিন্ন অফিসে দেয়ার কথা বলে উত্তোলনকৃত ভাতা থেকে চাচী অনেকগুলো টাকা প্রতি মাসেই নিয়ে নিয়েছেন। আপনি মুক্তিযোদ্ধার মেয়ে না হয়েও ভাতা উত্তোলন করেছেন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি সত্যিই অন্যায় করেছেন চাচীর পরামর্শে। খোঁজ নিয়ে জানা যায়, মরহুম মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী দেওয়ানের সহোদর জীবিত একমাত্র ভাই মোঃ জামশেদ আলী দেওয়ান প্রবাসী। তিনি দেশে এসে মুক্তিযোদ্ধা ভাইয়ের ওয়ারিশ দাবী করছেন।

বিষয়টি জানার জন্য মফেলা বেগম মোরশেদার বাড়িতে একাধিকবার গিয়েও বাড়ির গেটে তালা ঝুলানো দেখা যায়। মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, তার স্বামী এবং ভাসুর আসলেই মুক্তিযোদ্ধা কিনা সন্দেহ আছে। মফেলা বেগম এর ছেলে মোঃ মাহবুব (রুমেল )মুক্তিযোদ্ধা কোটায় জাতীয় রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত। মাসে নাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। এলাকায় আসলে বিভিন্ন ভাবে গ্রামের মানুষের মধ্যে মারামারি ফ্যাসাদ তৈরি করে। মাত্র কয়েক বছরে ঢাকায় ফ্ল্যাট,শ্বশুরবাড়িতে গরুর বড় খামার,গ্রামে বাড়ি সহ অনেক সম্পত্তির মালিক সে।

আরো খোঁজ নিয়ে জানা যায়, রুমেল পরিবার চাচাতো ভাইদের সম্পত্তি ভুয়া দলিল বানিয়ে ভোগ দখল করে আসছেন। তাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। সচেতন মহলের দাবি ভুয়া মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী ও সহযোগিতা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin