শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আলোচনায় তরুণ নির্মাতা বিপ্লব ও কণ্ঠশিল্পী তোসিবার নয়া বাতাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ Time View

বিনোদন রিপোর্ট : প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সহ ইউটিউবে বেশ সাড়া ফেলেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তোসিবা বেগমের নতুন একটি মৌলিক গান,গানটির শিরোনাম ‘নয়া বাতাস’। গানটির চমৎকার মিউজিক্যাল ফিল্ম নির্মান করেছেন তরুণ নির্মাতা বিপ্লব হোসেন।

প্রেমময় গানের ছন্দে তুমুল নাচের এক গানচিত্রটি ‘এইচবি ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে গেলো ২৪ ডিসেম্বর।

অনেকটা সিনেমার আইটেম গানের আদলে তৈরি এই গানচিত্রটি যেন নতুন বছরের আনন্দ-আমেজ নিয়ে হাজির হয়েছে। নির্মাতার দাবি, এতে অংশ নিয়েছেন শতাধিক শিল্পী!

রকিব আলীর গীত রচনায়, শোভন রায়ের সুর ও সংগীতে এই গানটিতে তোসিবার সাথে রেপার হিসেবে ছিলেন এ সময়ের জনপ্রিয় রেপার রিজান।

জানতে চাইলে তসিবা জানান,নয়া দামান, ‘কালাচান’র মতোই বা তার থেকেও অধিক সফলতা নিয়ে‘নয়া বাতাস’ গানটিও জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এমনটাই আশা করি। সবমিলিয়ে গানটি দারুণ হয়েছে।

গানটি প্রসঙ্গে গীতিকার রকিব আলী জানান, ‘ব্যয়বহুল আয়োজন ও সবার অক্লান্ত পরিশ্রমে একটি সুন্দর কাজ হয়েছে। এরকম মিউজিক্যাল ফিল্ম সচরাচর দেখা যায় না। নির্মাতা ও পুরো টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন একটা ভালো কাজ দর্শক-শ্রোতাদের উপহার দেয়ার জন্য।’

গানটিতে সিনেমাটোগ্রাফার কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে রোহান বেলালের কোরিওগ্রাফিতে এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার ও অলংকার চৌধুরী। সঙ্গে প্রায় শতাধিক সহশিল্পী।

কাজটি নিয়ে নির্মাতা বিপ্লব হোসেন বলেন, ‘ম্যাটাফরিক ফরমেটে আমরা কাজটি করেছি, যেখানে সচরাচর গল্পের বাইরে অন্যরকম গল্প পাওয়া যাবে। রাজধানীর পুরান ঢাকার একটা বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে এর শুটিং সম্পন্ন করেছি। আশা করছি গানটি অনেকদূর যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin