শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

দেশ সেরা সংবাদ সম্মাননা প্রাপ্ত ১০ সাংবাদিকের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ Time View

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৮ম বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ১০ জন সাংবাদিকের তালিকা প্রকাশ করেন।

জুরি বোর্ড কর্তৃক মনোনীত সাংবাদিকরা হলেন বরিশালের আকতার ফারুক শাহীন, ব্যুরো, দৈনিক যুগান্তর। নীলফামারীর মো: নুর আলম, জেলা প্রতিনিধি, বিটিভি। কক্সবাজারের মো: জসিম উদ্দিন, জেলা প্রতিনিধি, দৈনিক যুগান্তর। মানিকগঞ্জের বিএম খোরশেদ, সিনিয়র স্টাফ রিপোর্টার, যমুনা টেলিভিশন। মাদারীপুরের ফরিদ উদ্দিন মুপ্তি, জেলা প্রতিনিধি, দৈনিক সমকাল। গৌরীপুর ময়মনসিংহের মো: রইছ উদ্দিন, প্রতিনিধি, দৈনিক যুগান্তর। জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটন, এটিএন বাংলা। রাজশাহীর শ‌ফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, দৈ‌নিক সম‌য়ের আ‌লো। চাঁদপুরের আলম পলাশ, জেলা প্রতিনিধি, প্রথম আলো এবং রংপুরের লাবনী ইয়াসমিন, জেলা প্রতিনিধি,দি ডেইলি অবজারভার।

এঁরা স্ব স্ব এলাকায় মাটি-মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দীর্ঘদিন ধরে গণমানুষের কল্যাণে নানা দূর্ণীতি,অনিয়ম, সমস্যা, সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন।

এ সকল আবেদনকৃত সাংবাদিকদের সংবাদ পর্যালোচনা করে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সেরা সংবাদ সম্মাননা ২০২৪ তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এ সম্মাননা স্মারক প্রদান করবে।

সংগঠনটির এ আয়োজনে তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা দেশের ১১ জন সাংবাদিককে যুগরত্ন সাংবাদিক সম্মাননা প্রদানের জন্য ইতিমধ্যে মনোনীত করা হয়েছে।

এ আয়োজনে চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা সম্মাননা প্রদানের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হবে।

সংগঠনটি আশা করে সাংবাদিকদের এ ধরনের সম্মাননা প্রদান করার ফলে তারা আরও উৎসাহী হয়ে রাষ্ট্র এবং জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin