শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যুগরত্ন সাংবাদিক সম্মাননা-২০২৪, মনোনীতদের তালিকা প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

নিজস্ব প্রতিবেদন : তিন যুগ ধরে সাংবাদিকতা পেশায় অবদান রাখা এমন শতাধিক সাংবাদিকদের মধ্য থেকে এবছর ১১ জনকে সম্মাননা দিতে কক্সবাজারে আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ১২ ডিসেম্বর সংগঠনটির পক্ষ থেকে যুগরত্ন সাংবাদিক সম্মাননা ২০২৪ মনোনীতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামী ২২-২৩ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিতব্য বিজয় শোভাযাত্রা ও মিলনমেলা উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য নুরুল হুদা বাবু।

এ ক্যাটাগরীতে যারা মনোনীত হয়েছেন তারা হলেন
হাসানুর রহমান ঝন্টু, বাংলাদেশ প্রতিদিন, বরগুনা, এম এ আহাদ চৌধুরী তুহিন, ইত্তেফাক ও এটিএন বাংলা, ভোলা, দুলাল সাহা, যমুনা টেলিভিশন, ঝালকাঠি, আবুল হোসেন আজাদ, দৈনিক খবর, ফরিদপুর, অধ্যাপক ওসমান গনি, সম্পাদক ও প্রকাশক, দৈনিক মৈত্রী, বান্দরবান, মমতাজ উদ্দিন বাহারী, দ্যা নিউজ টুডে, কক্সবাজার, এবিএম আতিকুর রহমান, দৈনিক কালেরকন্ঠ, দেবীদ্বার, কুমিল্লা, সৈয়দ মাহফুজ উন নবী খোকন, দৈনিক যুগান্তর, সাতকানিয়া, চট্টগ্রাম, বিমল কুমার সাহা, ইত্তেফাক, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও বিডিনিউজ, ঝিনাইদহ, শ্যামলেন্দু পাল, দৈনিক ইত্তেফাক , নেত্রকোনা এবং এম জাহেদ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ, দৈনিক পূর্বকোণ ও সমুদ্রকন্ঠ,চকরিয়া, কক্সবাজার।

সংগঠনের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত’যুগরত্ন সাংবাদিকদের’ আগামী ২২ ডিসেম্বর রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হয়েছে।

এছাড়াও এবছর দেশ সেরা সংবাদ সম্মাননা, রতন সরকার স্মৃতি সম্মাননা এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্য থেকে ২০জনকে শিক্ষা সম্মাননা ২০২৪ প্রদান করা হবে।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হত্যার শিকার সাংবাদিকদেরকে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin