শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আশুলিয়ায় ছাত্রদল নেতা আমির এখন যুবলীগের সভাপতি পদপ্রার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৯৮ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলায় এক সময় বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সম্পাদক হিসেবে ছিলেন আমির হোসেন জয়। পরে লেবাস পাল্টিয়ে যোগ দেন আওয়ামী-লীগের যুব সংগঠন যুবলীগে।

এই জায়গায় থেকে প্রতিনিয়ত বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই দলের ক্ষমতাসীন পদ। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের দৌরাত্ম্যে ত্যাগী নেতারা হয়ে পড়ছেন কোনঠাসা।

বর্তমানে তার বড় ভাই মোঃ আমানুল্লাহর ছত্রছায়ায় ছাত্রদলেরও বড় পদের অধিকারী ছিলেন ছোট ভাই জয়। ইউনিয়নের এই হাইব্রিড নেতার শুধু যে, দল কেলেঙ্কারির রয়েছে তা নয়, তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি সহ নানা অভিযোগও।

এত কিছু জানা থাকলেও যুবলীগের আশুলিয়া থানা পর্যায়ের আহ্বায়ক কমিটি জয়কে কয়েক বছর আগে শিমুলিয়া ইউনিয়নের আহ্বায়ক করেছেন। শেষমেষ ইউনিয়নের যুবলীগের চূড়ান্ত কমিটির সভাপতির জন্যও প্রার্থী হয়েছে সে।

এনিয়ে চলছে আলোচনা-সমালোচনা।অভিযোগ উঠেছে, ২০০৩ ও ২০০৭ সালে বিএনপির আমলে সাভার উপজেলা শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন আমির হোসেন জয়। সেই সঙ্গে জয়কে বিএনপির বিভিন্ন নেতা-নেত্রীর সঙ্গে নানা প্রোগ্রামসহ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ও দেখা গিয়েছে।

অভিযোগ রয়েছে, জয়ের ছত্রছায়ায় যুবদল কর্মী ও হত্যা মামলার আসামী সাব্বির আহমেদ ইউনিয়ন দাঁপিয়ে বেড়াচ্ছেন।

জানা গেছে, জয়ের মূল নাম আমির হোসেন। এলাকায় তাকে সবাই মুরগি আমির বলেই চিনেন। ছাত্রদল থেকে যুবলীগের আসার পর পরই নামের সঙ্গে জয় সংযোজন করে হয়ে যান আমির হোসেন জয়।

বিষয়টি নিয়ে আমির হোসেন জয়ের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।শিমুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির বর্তমানের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, আমাদের কমিটিতে আমির হোসেন জয়ের ভাই আমানুল্লাহ ৩৯ নম্বর সদস্য হিসেবে আছেন।আমির হোসেন শুধু দল পরিবর্তন করেছেন এমনটিই নয়, দলের সঙ্গে সঙ্গে তিনি নিজের নামেও পরিবর্তন এনেছেন। আমির হোসেন থেকে হয়েছেন আমির হোসেন জয়।

এ বিষয়ে সে আমলের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ২০১১ সালের শিমুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, আমি দায়িত্বে থাকা সময়ে জয়ের ভাই আমানুল্লাহ বিভিন্ন সময় নানা কর্মসূচিতে অর্থ দিয়ে সহযোগীতা করতে এবং তার ভাই আমির হোসেন জয় বিভিন্ন কর্মসূচিত উপস্থিত থাকতেন।

আমির হোসেন জয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তৎকালীন সময়ে ছাত্রদলের শিমুলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি ওসমান গণি।শুধু তাই নয় তৎকালীন ছাত্রদলের কমিটিতে তার নাম ও পদবী ছিলো সেই তালিকা ও প্রতিবেদক এর কাছে সংরক্ষিত আছে।

এ ব্যাপারে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, বিষয়টি আমরা জেনেছি। এর জন্য কমিটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে জয় কখনো বিএনপির নেতা ছিলেন না। আর তার (জয়) বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা যথাযথ নয়।

বিএনপির বিভিন্ন প্রোগ্রামে নেতাদের সঙ্গে ছবির বিষয়ে তিনি বলেন, জয় এই ছবিগুলো বিয়ে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে তুলে থাকতে পারেন।

ঢাকা জেলা যুবলীগে সাধারণ সম্পাদক জিএস মিজানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। তবে এ বিষয়টি নিয়ে চা-স্টল থেকে শুরু করে এলাকার আনাচে-কানাচে বইছে আলোচনা সমলোচনার তুমুল ঝড়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin