শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আগামী সুন্দর দেশ গড়তে হলে প্রয়োজন নির্বাচন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪১ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, আগামী সুন্দর ও ভবিষ্যৎ দেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন নির্বাচন। এমুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা শহরের ঝুমুর চত্বর এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এর-আগে, বাদ আছরের নামাজের পর এ্যানির বাসভবন এলাকায় থেকে ৭-ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাট্য র‍্যালী বের করেন বিএনপি।

এসময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী র‍্যালীতে অংশ গ্রহন করেন। এছাড়াও নেতাকর্মীদের মুখে ধানের শীষের স্লোগানের মুখরিত হয় উঠে পুরো জেলা শহর।

এ্যানির তাঁর বক্তব্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পড়ে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবা পালিয়েছে স্বাধীনতার যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো। এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে থাকার নির্দেশনা দেন। আগামীদিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বিএনপির শীর্ষ এ নেতা।

র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin