শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

কমলনগরে অবৈধ জাল দিয়ে মেঘনা নদী দখলের মহা উৎসব চলছে, দেখার যেন কেউ নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে জেগে ওঠা নতুন চর গুলোর চারপাশে মহাউৎসবে খুঁটি পুঁতে মাছ ধরছেন প্রভাবশালী জেলেরা। দেখার যেন কেউ নেই?

মেঘনা নদীর প্রায় ৩০০ থেকে ৪০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে অবৈধ খরছি জালে মাছ ধরছে প্রভাবশালী একটি পক্ষ। এতে স্থানীয় তিন থেকে চার হাজার সাধারণ জেলে মাছ ধরতে মেঘনায় নামতে পারছেননা বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মাছ ধরতে নদীতে জাল পেলতেই পুতে রাখা খরছি জালের খুটিতে লেগে সকল জাল ছিড়ে নিঃস্ব হয়ে পরিবারের খরচ যোগাতে সাধারণ জেলেরা পরেছেন চরম জীবিকা সংকটে। এ নিয়ে সাধারণ জেলেদের মাঝে তীব্র খোব বিরাজ করছে,যে কোন সময় সহায় সম্ভলহীন সাধারণ জেলেদের খরছি জাল মালিকদের সাথে হতাহতের ঘটনা ঘটতে পারে। তারা এ খরছি জালের মালিকদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেতে প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সাধারণ জেলে বলছেন, উপজেলার দায়িত্বশীল কিছু রাজনৈতিক ব্যাক্তির ছত্রছায়ায় এই প্রভাবশালী জেলেরা নদীর জলসীমানার চারপাশে খুঁটি পুঁতে মাছ ধরছে। এ খুঁটির বেড়ার চারপাশে জাল বাঁধা থাকে। জোয়ারে নদী টইটম্বুর হলে খুঁটির সঙ্গে বাঁধা জাল ওপরে তুলে বেঁধে দেওয়া হয়। ভাটায় পানি কমলে বেড়ার মধ্যখানে জাল টেনে মাছের রেণু-পোনাসহ সব ধরা হচ্ছে। এ প্রক্রিয়ায় মাছ শিকার সম্পূর্ণ অবৈধ।

এ ব্যপারে উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, মেঘনায় খরছি জাল বন্ধে অভিযান পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin